গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
সোমবার (৯ আগস্ট) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৮৬ পাতার এ রায় প্রকাশ করেন।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনা মহিলা নেত্রী হওয়ার কারণেই বার বার জঙ্গিদের এমন হত্যা চেষ্টা। তবে যেহেতু দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যদণ্ড কার্যকরের বিধান নেই তাই এসমস্ত জঙ্গিদের ফাঁসিতে ঝু্লিয়ে রায় কার্যকরের কথা বলা হয়েছে।