সংক্রমণ এবং স্থানীয়দের জন্য ঝুঁকি বাড়ায়, এবার করোনা টিকাদানের আওতায় আসছে কক্সবাজারের রোহিঙ্গারা। প্রথমপর্যায়ে টিকা পাবে ৪৮ হাজার। যা ১০ আগস্ট থেকে দেয়া হবে ১২ আগস্ট পর্যন্ত।
করোনার প্রথম ঢেউয়ে তেমন সংক্রমণ ছিলোনা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সেই চিত্র পাল্টে গেছে। দ্রুত বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি।
ঘনবসতির ৩৪টি ক্যাম্পে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে আড়াইহাজারের বেশি রোহিঙ্গা। মৃত্যু হয়েছে ২৯ জনের। দ্রুত সংক্রমণ বাড়ার কারণে ঝুঁকিতে ক্যাম্পের বাসিন্দা ছাড়াও স্থানীয়রা। তাই, রোহিঙ্গাদের টিকা কর্মসূচির আওতায় আনার এই উদ্যোগ। এজন্য ক্যাম্পে থাকবে ৫৬টি টিকাকেন্দ্র। অগ্রাধিকার পাবে বয়স্করাই।
রোহিঙ্গাদের পরিবার পরিচিতি নম্বর অনুসরণ করে দেয়া হবে এই টিকা। তবে তাদের টিকাদানে আন্তর্জাতিক সংস্থাগুলোকেই আগে এগিয়ে আসা উচিত বলে মনে করেন নাগরিক সমাজ।
প্রথমপর্যায়ে টিকা পাবে ৪৮ হাজার। যাদের দেয়া হবে চীনের তৈরি টিকা। বাকিদের দেয়া হবে সরবরাহ পাওয়া সাপেক্ষে।