ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যে মৃত দুইজনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৮ আগস্ট) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকা এ ঘটনা ঘটে। সোমবার (৯ আগস্ট) সকালে দুজনের দাফন সম্পন্ন হয়।

মৃত ব্যক্তিরা হলেন- রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিমের ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০)।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনটা মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করে, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আমরা বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে সকালে দুজনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102