ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে।

এদিন বিভাগটিতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭০২ জন।
রোববার (৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ১৫ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন।

এছাড়া সিলেট জেলায় ২৬২ জন, সুনামগঞ্জে ৮৬ জন, হবিগঞ্জে ৮১ জন ও মৌলভীবাজারে ১০৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। অপরদিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ১৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যবধি সিলেট বিভাগে মোট ৮০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৬০২ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৩৯ জন ও মৌলভীবাজারে ৬৪ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৫৩০ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭৮ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৩০ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারে ৩০ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ২৭৩ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের। উপসর্গ নিয়ে ১০৮ জন ও আইসিইউতে রয়েছেন ১০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102