সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে টানা ৩ ম্যাচে টস জিতলেন মাহামুদউল্লাহ রিয়াদ।
ইতোমধ্যে সিরিজ জেতা বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে। শামীম হোসেন পাটওয়ারীকে বসিয়ে একাদশে সুযোগ দেয়া হয়েছে মোসাদ্দেক সৈকতকে। আর পেসার শরিফুল ইসলামের স্থানে খেলবেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, শেখ মাহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া
বেন ম্যাকডারমট, অ্যালেক্স ক্যারি, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), ড্যান ক্রিস্টিয়ান, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়াপসেন।