ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে পানির স্রোতে কালভার্ট ভেঙে ভোগান্তিতে গ্রামবাসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে টানাবর্ষণে ভেঙে গেছে কালভার্টসহ সংযোগ সড়ক। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পথে চলাচলকারী গ্রামবাসীদের।

ছবিঃ ভাঙা কালভার্ট


সোমবার দুপুরে চরশেরপুর ইউনিয়নের নামাপাড়া-মোবারকপুর ব্রিজ পর্যন্ত ইটের সড়কের ভাঙা স্থানে দেখা গেছে চলাচলের ভোগান্তির চিত্র। কালভার্টটি পানির স্রোতে ভেঙে পাশ্ববর্তী মৃগী নদীতে সড়কসহ ঢেবে গেছে।

স্থানীয়রা জানায়, নামাপাড়া-যোগিনীমুড়া ব্রিজ পর্যন্ত সড়কটির অই কালভার্টটি সম্প্রতি ভেঙে গেছে। স্থানীয় লিটনের ইটভাটার পানিসহ যোগিনীমুড়া গ্রামের কিছু অংশের পানি অই কালভার্ট দিয়ে মৃগী নদীতে যায়। টানাবর্ষণে পানি নেমে যাওয়ার তীব্র স্রোতে ওই কালভার্ট ও দু’পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ে। এ কারণে বিচ্ছিন্ন হয়েছে সহস্রাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা।

বিদ্যমান পরিস্থিতিতে ডাকাতপাড়া (নীচপাড়া), নামাপাড়া ও কাজিরচরসহ বেশ কিছু গ্রামের সহস্রাধিক মানুষের চলাচল বন্ধ রয়েছে। এসব মানুষেরা বিভিন্ন হাট-বাজার ও আত্মীয়-স্বজনের বাড়িতে বিকল্প রাস্তা ঘুরে যাতায়াত করছে। আবার অনেকে হেঁটে কিংবা বাইসাইকেল ঘাড়ে নিয়ে ঝুঁকিতে ভাঙা স্থান দিয়ে পারাপার হচ্ছে। ফলে সেখানে হরহামেশা ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ওই ভাঙা কালভার্ট ও সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্টদের জানিয়ে কোনো কাজ হয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ।

স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মী আলমগীর আল আমিন হারুন বলেন, হেঁটে চলা মানুষদের চলাচলের সুবিধার্থে ভাঙা স্থানে বাঁশের সাঁকো দেয়ার ব্যবস্থা করছি। এতে অন্তত হেঁটে পাড় হওয়া যাবে।

চরশেরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ জানান, পরিষদের আওতাধীন যেসব রাস্তা, ব্রিজ-কালভার্ট বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102