ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমনিকে একনজর দেখতে আদালতে বৃদ্ধ নানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়েছে। নায়িকাকে একনজর দেখতে তার নানা শামসুল হক আদালতে অবস্থান করছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান শামসুল হক।

পরীমনি, তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক রাজ এবং তার ব্যবস্থাপক সবুজ আলীকে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মালিবাগের সিআইডি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।

মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তাদের রিমান্ডি শুনানি হতে পারে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

গত ৫ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। আজ চার দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে সিআইডি।

গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। গ্রেফতার হন তাদের কয়েক ঘনিষ্ঠ সহযোগীও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102