ভোলার বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজাহারুল আমিনকে (বিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়েছে।
সোমবার ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা ও ওয়ারেন্ট তামিলে সাফল্য অর্জন করায় এ ঘোষণা দেন। অপরদিকে একই থানার এসআই মো. মোহাইমিনুল জেলায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল করায় তাকে শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা দেন পুলিশ সুপার। পরে দু`জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার। এ ব্যাপারে ওসি মাজাহারুল আমিন জানান, আমি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।