ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে করোনা শনাক্তের সংখ্যা ১৮ হাজার ছুঁই ছুঁই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্তের হার ৩৩ দশমিক ১৭ শতাংশ। এদিন ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৪ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ।

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে জানান,
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যান ৩৬, সুবর্ণচরে ছয়, হাতিয়ায় তিন, বেগমগঞ্জ ৬৩, সোনাইমুড়ীতে ১৬, চাটখিল ২৬, সেনবাগে ২৯, কোম্পানীগঞ্জে চার, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৮, সুবর্ণচরে তিন, হাতিয়ায় এক, বেগমগঞ্জে ৩৫, সোনাইমুড়ীতে ৫৯, চাটখিলে ৬৯, সেনবাগে ২২, কোম্পানীগঞ্জে ৩৩ এবং কবিরহাটে ১৩ জন রয়েছেন।

আরও জানা যায়, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ২৪৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102