ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুজব ছড়ানো ৭ ভুয়া সাংবাদিক রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত
আর্মি ক্যাম্পে আগুনের গুজব ছড়ানো ৭ ভুয়া সাংবাদিক রিমান্ডে

সিলেটের আর্মি ক্যাম্পে আগুন লাগার গুজব ছড়ানো ৭ ভুয়া সাংবাদিককে রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ওই ভুয়া সাংবাদিকদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত ২৫ জুলাই তাদের আটক করা হয়েছিল।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দেবাংশু পাল।

রিমান্ডে নেওয়া ভুয়া সাংবাদিকরা হলেন- গোলাপগঞ্জের তুরুগাঁও এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান, সিলেটের শাহপরাণ থানার পীরেরচক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলাউদ্দিন আলাল, গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন, একই উপজেলার আওই (বানীড়গ্রাম) এলাকার মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম, সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ ও এয়ারপোর্ট থানার আটপিয়ারী গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না।

র‌্যাব কর্মকর্তা সোমেন মজুমদার জানান, গত ২২ জুলাই রাতে আটকরা সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ক্যাম্পে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাদের শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102