ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাণঘাতী করোনাভাইরাসে চারদিনেই প্রায় হাজার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চারদিনেই প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ২৬৪ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো গত চারদিনের পরিসংখ্যানে দেখা যায়, গতকাল সোমবার (৯ আগস্ট) ২৪৫ জন, রোববার (৮ আগস্ট) ২৪১ জন, শনিবার (৭ আগস্ট) ২৬১ জন, শুক্রবার (৬ আগস্ট) ২৪৮ জনের মৃত্যু হয়। এই চারদিনের হিসাবে মোট মৃত্যু দাঁড়ায় ৯৯৫ জন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ আগস্ট) সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত ৭ জুলাই দেশে প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়।

এদিকে মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৭০৮টি ল্যাবরেটরিতে ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ ও ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮২ লাখ ১২ হাজার ৪১টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৭৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৬৪ জনের মধ্যে শূন্য থেকে দশ বছরের একজন, বিশোর্ধ্ব ছয়জন, ত্রিশোর্ধ্ব ১৬ জন, চল্লিশোর্ধ্ব ২৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৬৬ জন, ষাটোর্ধ্ব ৮৫ জন, সত্তরোর্ধ্ব ৪৮ জন, আশি-উর্ধ্ব ১২ জন ও নব্বই বছরের বেশি বয়সী পাঁচজন রয়েছেন।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রামে ৬০ জন, রাজশাহীতে ২৫ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রংপুরে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন রয়েছেন।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102