ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে মদসহ ছাত্রলীগ নেতা আবুল বাশার আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুরে পাঁচ লিটার মদ ও মদ তৈরির উপকরণসহ আবুল বাশার গায়েন (২৫)নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবুল বাশার হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম মালেক গায়েন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল বাশারকে পাঁচ লিটার মদ ও দেশি মদ তৈরির ২০ লিটার উপকরণসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হচ্ছে।

এদিকে মাদকসহ আটক হওয়ায় আবুল বাশারের বিরুদ্ধে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

হরিরামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ জানান, আবুল বাশার পুলিশের হাতে আটক হওয়ার খবর তারা শুনেছেন। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102