ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ ১৫ আগস্ট পর্যন্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৬ বার পঠিত
ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ ১৫ আগস্ট পর্যন্ত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশটির সঙ্গে আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ থাকবে। এরপর সীমান্ত খুলে দেয়া হতে পারে।

মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

করোনার ঊর্ধ্বগামী প্রবণতা রোধে গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও কয়েক দফায় সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। আজ সীমান্ত বন্ধের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এবার নতুন করে সীমান্ত বন্ধের মেয়াদ ফের পাঁচ দিন বাড়ানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ১৫ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। কাল থেকে আমাদের এখানে লকডাউন শিথিল হচ্ছে, এছাড়া ভারতেও সংক্রমণ কমে যাওয়ায় গেছে। এই সময়ে বিষয়টা পর্যালোচনা করে পরেরবার হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102