ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় মহানগরীর তিনটি হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চার জন, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুই জন ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বটিয়াঘাটার রাবেয়া (৫০), একই থানা এলাকার বকরাম হোসেন (৭০), ঝালকাঠির রাজাপুরের হাসান আলী (৭৫) ও বাগেরহাটের চিতলমারীর মোশাররফ শেখ (৯০)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়েলো জোনে ৩৩ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- নগরীর দৌলতপুর কারিকরপাড়ার মোমেনা বেগম (৫২) ও দেয়ানার ফজলুর রহমান (৯০)।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৮ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় ২ জন ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। তার মধ্যে ১০ জন পুরুষ, আর ১২ জন নারী। গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নগরীর সামসুর রহমান রোডের তরফদার আব্দুল মোতালেব (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ৫০ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। আইসিইউতে চার জন এবং এইচডিইউতে ২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102