ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে তন্ময় তরুয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে মধ্য বানিয়ারী একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামের বলরাম তরুয়ার ছেলে।

ওই যুবকের বাবা বলরাম জানান, তার ছেলে তন্ময় উপজেলার দীঘিরজান বাজারের পশ্চিম প্রান্তে মোবাইল ব্যাকিং, লোড ও কম্পিউটার টাপিংয়ের ব্যবসা করতেন। মঙ্গলবার (১০ আগস্ট) রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে ছেলে তন্ময় দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো বলে মোবাইলের মাধ্যমে জানায়। কিন্তু রাত অনেক হলেও তন্ময় বাড়িতে না ফেরায় রাত ২টার দিকে ছোটো ছেলেকে নিয়ে বাবা বলরাম তন্ময়কে খুঁজতে বের হন। এরপর তারা মধ্যবানিয়ারীর হায়দার মেম্বারের পুরান বাড়ি সংলগ্ন ব্রিজের কাছে
তার মরদেহ ভাসতে দেখেন। এর কিছু দূরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে তন্ময়কে উদ্ধার করার পর তার মাথার পিছনে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ বিষয়ে মাটিভাঙ্গা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহটির মাথার উপরে ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না দুর্ঘটায় তার মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102