ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে বজ্রপাতে নিহত ২, আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত
প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে আজিজুল হক (৩৬) নামে এক কৃষক নিহত, হুমায়ূন কবির ও বাবু নামে আরও দুই কৃষি শ্রমিক আহত হয়েছেন। তাছাড়া শেরপুর সদর উপজেলায় মোস্তফা (৪০) নামে এক কৃষি শ্রমিক নিহত, বদু মিয়া ও আবু সাঈদ নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুরের দিকে নকলা পৌরসভার লাভা গ্রামে এবং সদর উপজেলার লছমপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া এলাকায় এই ঘটনা দুটি ঘটে।

নকলায় নিহত আজিজুল হক পৌরসভার লাভা এলাকার মো. বদ্দি মিয়ার ছেলে এবং আহতরা হলেন একই এলাকার মুক্তার মিয়ার ছেলে হুমায়ূন কবির (৩০) ও আব্দুছ সালামের ছেলে বাবু মিয়া।

শেরপুরে নিহত মোস্তফা কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং আহতরা হলেন ফজু মিয়ার ছেলে বদু মিয়া (৩৫) ও জোসনা মিয়ার ছেলে আবু সাঈদ (৩৪)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে লাভা এলাকার লাভা মাঠে দুই শ্রমিক নিয়ে বাড়ির সামনে আমন ধানের চারা রোপন করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে আজিজুল হক ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়েগেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন এবং আহতদের নকলা হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে দুপুরে সদর উপজেলার লছমপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া এলাকায় স্থানীয় কৃষক ভাসানীর কৃষি জমিতে আমন ধানের চারা রোপন করার সময় বজ্রপাত ঘটলে মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন এবং বদু মিয়া ও আবু সাঈদ গুরুতর আহত হন। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102