ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে গলায় আপেলের টুকরা আটকে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত
জামালপুর

জামালপুরের ইসলামপুর উপজেলায় আপেল খাওয়ার সময় গলায় আটকে হযরত আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পার্থশী ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হযরত আলী (২) জামালপুর সদরের লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গেলো কোরবানির ঈদে ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় নানা আশরাফ আলীর বাড়িতে মা ময়না বেগমের সাথে বেড়াতে এসেছিলো শিশু হযরত আলী। বুধবার বিকালে নানার ঘরে থাকা আপেল নিয়ে খাচ্ছিলো হযরত আলী। আপেল খাওয়ার এক পর্যায়ে তার গলায় আটকে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এ সময় পরিবারের লোকজন শিশু হযরত আলীকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্থশী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেফার আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102