ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় গাছ থেকে দুই জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

গাইবান্ধা; গাইবান্ধা সদর উপজেলায় মৃনাল চন্দ্র দাশ (২৪) ও সুমন চন্দ্র দাশ (২৩) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার (১২ আগস্ট) সকালে উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম পেয়াপুর মাঝিপাড়ার একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মৃনাল চন্দ্র দাশ (২৪) সদর উপেজলার চুনিয়াকান্দি গ্রামের রাম চন্দ্র দাশের ছেলে ও সুমন চন্দ্র দাশ (২৩) পাঠানপাড়া (মাঝি পাড়া) গ্রামের মিঠা চন্দ্র দাসের ছেলে। তারা দুজনই পেশায় জেলে।

স্থানীয়রা জানান, সকালে বোয়ালি ইউনিয়নের পশ্চিম পেয়াপুর মাঝিপাড়ার একটি আমগাছে মৃনাল চন্দ্র দাশ ও সুমন চন্দ্র দাশকে রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন তারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, তাদের হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102