বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
গাজীপুর জয়দেবপুরের রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপেসে সঙ্গে ক্রসিং করতে ধীরাশ্রমে ১নং লাইনে দাঁড়ালে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, বেলা সাড়ে ১১টায় ট্রেনটি ধীরাশ্রম স্টেশন পৌঁছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।