ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলতি মাসে দেশে আরও ১ কোটি টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

চলতি মাসে আরও এক কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

পর্যায়ক্রমে সবাইকে করোনার টিকা দেওয়া হবে উল্লেখ করে টিকা পেতে দেশবাসীকে ধৈর্যধারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

করোনার প্রতিষেধক টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলছে এমন অভিযোগ করে জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলছে। বড় বড় দেশগুলো তাদের জনসংখ্যার ৪ থেকে ৫ গুণ বেশি টিকা বানিয়ে মজুত করেছে।

সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সাধ্যমত টিকা কিনে আনার চেষ্টা করছি। সবাই টিকা পাবে। ধৈর্য ধরতে হবে।

দেশে এখন পর্যন্ত পৌনে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে এমন তথ্য জানিয়ে জাহিদ মালেক বলেন, কোটি কোটি লোক নিবন্ধন করেছে। সবাইকে ধৈর্য ধরতে হবে।

টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে। এ মাসের মধ্যে এক কোটি আসবে।

করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে মৃত্যু বাড়বে এমন মন্তব্য করে জাহিদ মালেক বলেন, চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ কমাতে করোনার সংক্রমণের উৎস বন্ধ করতে হবে। কারণ করোনা নিয়ন্ত্রণ না করলে কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। এতে মানুষ মারা যাবে। অর্থনীতি ভেঙে পড়বে, দেশে কর্মহীন হয়ে পড়বে মানুষ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবিকার চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। জীবন বাঁচিয়ে জীবিকার সন্ধান করতে হবে। সংক্রমণ কমে আসছে কিন্তু মৃত্যুর হার আরও কমাতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ২৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৪২০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার (১১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102