ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে করোনায় ২১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। যা সিলেটে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৬৭ জন। এর আগে বুধবার (১১ আগস্ট) সিলেট বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ২১ জনের মধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জের ও হবিগঞ্জের একজন রয়েছেন।

করোনা আক্রান্ত ৫৬৭ জনের মধ্যে সিলেট জেলার ৩১৭ জন, সুনামগঞ্জের ৫৩ জন, হবিগঞ্জের ৫৫ ও মৌলভীবাজারের ১০০ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৪২ জন করোনা আক্রান্ত রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬২১ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪২ জন ও মৌলভীবাজারে ৬৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৭৮ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৪৪ জন।

আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২৬ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ৩২৩ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৯৬ জন। উপসর্গ নিয়ে ১১৪ জন ও আইসিইউতে রয়েছেন ১৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102