ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসির বার্সা ছাড়ায় আমার হাত নেই: পেরেজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

লিওনেল মেসির বার্সা ছাড়ার পেছনে ফ্লোরেন্তিনো পেরেজের ভূমিকা রয়েছে- ক’দিন আগেই এমন অভিযোগ তোলেন সদ্য সাবেক হওয়া বার্সেলোনার বোর্ড কর্মকর্তা জমে ইয়োপিস। মেসি বার্সা ত্যাগের পরপরই পদত্যাগ করেন ইয়োপিস। তাঁর অভিযোগ, রিয়াল মাদ্রিদ সভাপতির পরিকল্পনা বাস্তবায়ন করতেই মেসির সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছে কাতালান ক্লাবটি। অবশ্য এক আনুষ্ঠানিক বিবৃতিতে এমন অভিযোগ অস্বীকার করেছেন পেরেজ।

ক’মাস আগেই বার্সা সভাপতির চেয়ারে বসেন হুয়ান লাপোর্তা। বার্তাম্যু পরবর্তী অধ্যায়ে তাঁর প্রধান অঙ্গীকার ছিলো মেসিকে ধরে রাখা। যদিও বা সেই অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়ায় মেসি এখন পাড়ি জমিয়েছেন প্যারিসে। এস্পাই বার্সা কমিশনের সদস্য ইয়োপিস অভিযোগ করেছিলেন, মূলত পেরেজের পরিকল্পনা বাস্তবায়নেই পর্যাপ্ত সুযোগ থাকার পরেও লাপোর্তা মেসিকে ছেড়ে দিয়েছেন।

ইয়োপিসের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রিয়াল সভাপতি। পেরেজের ভাষ্যমতে, মেসি কেন, বার্সেলোনার কোন সিদ্ধান্তেই তাঁর প্রভাব থাকা সম্ভব নয়। পেরেজ বলেন, ‘মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে আমার ভূমিকা থাকতে পারে, এটা অসম্ভব। শুধু মেসির বার্সা ছাড়াই নয়, বার্সেলোনার যেকোনো সিদ্ধান্তেই আমার প্রভাব থাকা অসম্ভব। এসব দাবি পুরোপুরি মিথ্যা।’

আর এই কাজে পেরেসকে বার্সেলোনার নতুন সিইও ফেররান রেভেরতার সহায়তা করেছেন বলে দাবি ইয়োপিসের। তবে এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন পেরেজ। বার্সা সিইও’র সঙ্গে দেখা হবার আগেই মেসিকে নিয়ে বার্সা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলেও জানিয়েছেন পেরেজ। এছাড়া রেভেরতার তাঁর বন্ধু নয় উল্লেখ করে ইয়োপিসকে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেছেন রিয়াল সভাপতি।

পেরেজ বলেন, ‘বার্সেলোনার প্রধান নির্বাহী ফেরান রেভেরতার আমার বন্ধুও নন। তাঁর সঙ্গে আমার দেখা হয়েছেই দুই বার। প্রথমবার চার মাস আগে আর দ্বিতীয়বার গত শনিবারে, যখন মেসিকে নিয়ে বার্সেলোনা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। যে সভায় রেভেরতার ছাড়া বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা ও জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আনেয়েল্লিও ছিলেন। আশা করব জমে ইয়োপিস নিজের এই বক্তব্য প্রত্যাহার করবেন আর মিথ্যা দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102