ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিএসজিতে মেসির বেতন প্রায় ৪০০ কোটি টাকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে ফ্রি ট্রান্সফারে মঙ্গলবার (১০ আগস্ট) ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। তারপর থেকেই আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের বেতনের ব্যাপারে এসেছে নানা রকম তথ্য।

বেশ কিছু সংবাদমাধ্যম ৩৫ মিলিয়ন ইউরোর কথা উল্লেখ করলেও বিষয়টি সঠিক ছিল না।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বেশ কিছু ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলছে, পিএসজি থেকে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৪০০ কোটি) করে পাবেন আর্জেন্টাইন এ অধিনায়ক। এছাড়া সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, পিএসজি থেকে কোনোপ্রকার বোনাস নেবেন না সাবেক এ বার্সা লিজেন্ড।

বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো আয়ের মাধ্যমে মেসি প্যারিসের ক্লাবটির সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন। তাছাড়া ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে লিগ ওয়ানের সর্বোচ্চ বেতন এখন মেসির। একই ক্লাবের ফুটবলার নেইমারের বার্ষিক ৩৬.৮ এবং এমবাপ্পের ২৫ মিলিয়ন ইউরো উপার্জনের রেকর্ড ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।

লিওনেল মেসির পাওয়া বেতন খুব তাড়াতাড়ি পরিশোধ করার ব্যাপারে আশাবাদী পিএসজি। ইতিহাস সেরা এ ফুটবলার প্যারিসে আসায় স্পন্সর প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে জার্সি বিক্রি করেও আয়ের পরিমাণ বেড়ে যাবে ফরাসি এ ক্লাবটির। মূলত সেখান থেকে সহজেই মেসির বেতন পরিশোধ করতে পারবে পিএসজি। সেই আয় দিয়ে মেসির ৪০ মাসের বেতন পরিশোধ করতে পারবে তারা!

এর আগে বার্সেলোনায় গত চার বছরে ৫৫৫ মিলিয়ন ইউরো আয় করেছিলেন মেসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102