ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের সামসুল হকের ছেলে শাহ আলম বিপ্লব (৩০) ও একই উপজেলার বারৈচা এলাকার তোতা মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)। শাহ আলম বিপ্লব রায়পুরা উপজেলার উত্তর বাখারনগর ইউনিয়ন বিএনপি সদস্য ও মনির হোসেন নরসিংদী জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক ।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে নরসিংদী থেকে ভৈরব মুখে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল দ্রুত বেগে যাচ্ছিল। মোটরসাইকেল এবং মাইক্রোবাস দুটো উপজেলার চৈতন্য এলাকায় পৌঁছলে পেছন থেকে মাইক্রোবাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কের পাশে সিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আর মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও গড়িটি আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102