ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কথিত সাংবাদিক ইমন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত
অভিযুক্ত ইসমাইল হোসেন ওরফে ইমন

চট্টগ্রামের রাউজানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইসমাইল হোসেন ওরফে ইমন (২৪) নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে ডাবুয়া রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

ইমন রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের আহমেদ চৌধুরী বাড়ির মো. আব্বাসের ছেলে। ‘চ্যানেল কর্ণফুলী’ নামে একটি আইপি টিভির রাউজান প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতেন।

পুলিশ জানায়, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকমাস ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন ইসমাঈল। সর্বশেষ ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় ভুক্তভোগীর বসতঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ধর্ষণ করা হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ইসমাঈল হোসেন ও তার পরিবার। টাকার বিনিময়ে তারা সমঝোতা করার চেষ্টাও করেন বলে অভিযোগ করা হয়।

পরে এ ঘটনায় গত বুধবার রাউজান থানায় ভুক্তভোগী তরুণী ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার রাতেই রাউজান পৌরসভাস্থ বাড়ি থেকে ইসমাঈলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদল্লাহ আল হারুন বলেন, ধর্ষণ মামলার পর এক যুবককে আটক করা হয়েছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102