ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত বেড়ে প্রায় ৭হাজার , মৃত্যু ৬৭ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বেড়ে চলেছে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় প্রতিদিনই জেলায় করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। এছাড়া উপসর্গ নিয়ে অনেক রোগী মৃত্যু বরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৬০ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও একজন।

শুক্রবার (১৩ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪ শতাংশ। এই হার এর একদিন আগে ২৮ দশমিক ২ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৮৯০ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১০৩ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন।

নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১ জন, শ্রীমঙ্গলের ৫ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ৭ জন, কুলাউড়ায় ৪৩ জন, রাজনগরের ১ জন। গত একদিনে জুড়ীতে কেউ শনাক্ত হননি। এ নিয়ে জেলায় ৬ হাজার ৮৯০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৩ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৫ জন, জুড়ীর ৩৬ জন, শ্রীমঙ্গলের ৬২ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৭৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গলের বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102