ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত
ইন্টারনেট

বর্তমানে সারাদেশে ৫০০ টাকায় ৫ এমবিপিএস সেবা পাচ্ছেন গ্রাহকরা। চলতি বছরের জুনে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ‘একদেশ একরেট’ চালুর ঘোষণা দেয় বিটিআরসি।

এর দুই মাস পর বৃহস্পতিবার (১২ আগস্ট) ব্রডব্যান্ড সেবায় এনটিটিএন ও আইআইজি অপারেটরদের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় খরচ কমবে ইন্টারনেট সেবাদাতাদের।

ব্রডব্যান্ড নীতিমালা অনুযায়ী, সর্বনিম্ন ১০ এমবিপিএস গতির ইন্টারনেটই হল ব্রডব্যান্ড ইন্টারনেট। এর নিচে গতি হলে তাকে বলা হয় ন্যারোব্যান্ড ইন্টারনেট। বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেটের কথা বলা হলেও বাস্তবে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহককে দিয়ে থাকে ন্যারোব্যান্ড ইন্টারনেট।

ব্যান্ডউইথের দাম ও সঞ্চালনের খরচ বেধে দেওয়ায় ইন্টারনেট সেবায় শৃঙ্খলা আসবে বলে মনে করছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।
খরচ কমায় ২০২২ সালের ২৬ মার্চ থেকে গ্রাহকদের ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দেন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম।

আমিনুল হাকিম বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৬৪ জেলায় পয়েন্ট অব প্রেজেন্স-পপ স্থাপন করতে আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি। এটা যথাযথভাবে বাস্তবায়ন হলে ইন্টারনেট ব্যবহার ২-৩ গুণ বাড়বে।

তবে নির্ধারিত সময়ের আগেই অথাৎ ১৬ ডিসেম্বরের মধ্যে পয়েন্ট অব প্রেজেন্স-পপ স্থাপনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন আইআইজি ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ।

তিনি বলেন, বিশ্বে চিপ সংকট চলছে। সময়মতো না পেলে কাজ বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপরও আমরা সময়মতো কাজ শেষ করব বলে আশা করি।

ব্যবসায়িকভাবে লাভবান হবেন ফাইবার সেবাদাতারাও। সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম বলেন, বাংলাদেশে এক লাখ কিলোমিটার এলাকা জুড়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে উঠেছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার জন্য।

এ নেটওয়ার্কে আইএসপি ও মোবাইল অপারেটর মিলে বর্তমানে ৩০-৪০ হাজার লিংক চলে। ইন্টারনেটের ব্যাবহার বাড়লে আমরাও লাভবান হবো বলেও তিনি উল্লেখ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102