ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

অবৈধভাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ও ছবি ব্যবহার করে আসছে একটি ওয়েবসাইট।

এনএফটির মাধ্যমে ওয়েবসাইটটি সাকিবের নাম ব্যবহার করে ফাঞ্জিবল টোকেনের মাধ্যমে ডিজিটাল কনটেন্টের ব্যবসা করে আসছে।

অথচ ওয়েবসাইটটির পৃষ্ঠপোষক এ বিষয়ে সাকিবের কোনো অনুমতি নেয়নি।

বিষয়টিকে ওই ওয়েবসাইটের প্রতারণা মন্তব্য করে সাকিব নিজেই তার ভক্ত-অনুরাগীদের সতর্ক করে দিয়েছেন।

সতর্কের পাশাপাশি ওই ওয়েবসাইট থেকে কনটেন্ট ক্রয় করতে নিষেধ করেছেন সাকিব।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় সাকিব লিখেছেন, ‘আমি এদের আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটিতে কার্ড বিক্রির অনুমোদন দেইনি। এটা প্রতারণা। অনুগ্রহ করে ওদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না। আমি শিগগিরই আমাদের অফিসিয়াল এনএফটি ঘোষণা করব।’

সাকিবের এমন টুইট দেখে অনেকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ঘটনাটি স্মরণ করেছেন।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাকিব। জুলাই মাসের আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন।

বর্তমানে পরিবারের সাথে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেপ্টেম্বরের আগেই দেশে ফিরে দলের সাথে যোগ দিবেন সাকিব, খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102