ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাগারে পরীমণির ডিভিশনের আবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

চিত্রনায়িকা পরীমণির সামাজিক অবস্থান বিবেচনায় কারাগারে ডিভিশন চাওয়া হয়েছে। তার পক্ষে আইনজীবী মজিবুর রহমান এই আবেদন করেন। আবেদনের বিষয়ে বিচারক নথি পর্যালোচনায় আদেশ দেবেন।

দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ডিভিশনের বিষয়টি কারাবিধিতে আছে, কারা কর্তৃপক্ষ তা দেখবে।
তখন বিচারক আইনজীবীর কাছে ডিভিশনের বিধান জানতে চান। পরীমণির আইনজীবী সামাজিক অবস্থানের ভিত্তিতে ডিভিশন দিতে পারেন বলে জানান। শুনানি শেষে বিচারক আবেদনের বিষয়ে নথি পর্যালোচনায় আদেশের জন্য রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102