কিশোরগঞ্জে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ নামে যাত্রীবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বেলা আড়াইটার দিকে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।