ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৪ দিন কোয়ারেন্টিনে থাকবে পরীমনি, পরে সাধারণ বন্দিদের সঙ্গে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৮ বার পঠিত

মাদক মামলায় গ্রেফতার নায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেয়া হয়। কারাগারে কোয়ারেন্টাইন সেন্টারে তাকে ১৪দিন রাখা হবে বলে জানা গিয়েছে।

কারা সূত্র জানায়, পরীমনিকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারের রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু তিনি এখনো ডিভিশন পাননি তাই তাকে কোয়ারেন্টাইন শেষে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হবে।

বিকেল ৪টা ১২ মিনিটে তাকে নিয়ে পুলিশের প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যা ৭টার দিকে কারাগারে পৌঁছায় পরীমনির প্রিজন ভ্যান। এ সময় উৎসুক জনতা কারাফটকে জড়ো হন। তবে প্রিজন ভ্যানটি পুলিশের কড়া পাহারায় কারা কমপ্লেক্সের ভেতরে চলে যায়।

শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দীপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী মুজিবর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102