ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে নিজ বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন প্রবাসফেরত ইস্কান্দার এবং তার স্ত্রী রুমা।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুরমাইকুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ইস্কান্দার ওই এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।

স্থানীয় কয়েকজন জানান, দুই বছরেরও বেশি আগে ইস্কান্দার ও রুমার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। গত মঙ্গলবার কাতার থেকে দেশে ফেরেন ইস্কান্দার। শুক্রবার রাতে নিজ ঘরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কুরমাইকুল এলাকার একটি বাড়ি থেকে এক যুবক ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছেন তা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানাতে পারেনি পুলিশ। এছাড়া স্থানীয় লোকজনের কাছেও বিষয়টি অস্পষ্ট। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102