ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাসানচর থেকে পালানোর সময় ৪০ রোহিঙ্গা নিয়ে নৌকাডুবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত

এ পর্যন্ত ১৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি রোহিঙ্গারা নিখোঁজ রয়েছে।

শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার (১৩ আগস্ট) রাতে ভাসানচর ক্যাম্প থেকে নৌকা যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা। তাদের নৌকাটি ভাসানচর থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগরে পৌঁছলে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধারে নামে।

এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম চ্যানেলের মধ্যবর্তীস্থানে একটি কাঠের বোট (নৌকা) দেখতে পাওয়া গেছে।

ডুবে যাওয়া বোটটি শনাক্ত করেছে উদ্ধার কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই বোটের পাশে নৌ বাহিনীর একটি জাহাজ নোঙর করা হয়েছে। ভোর থেকে ডুবন্ত বোটটি উদ্ধারে অভিযান চালাবে নৌ বাহিনীর সদস্যরা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন ফিশিং ট্রলারে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় চলে গেছে। বর্তমানে সে সাতকানিয়ার কেচিয়া গ্রামের নূর সালামের বাড়িতে রয়েছে।

নৌকা ডুবির ঘটনায় আব্দুর রহমানের পাঁচ সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তারা হলো সুপাইরা (৮), কিসমত আরা (৬), ফেরদৌস (৫), সকিনা (৪), নুর আয়েশা (৩ মাস)। তার সবাইল ভাসানচরের ৫০ নং ক্লাস্টারের সি -৭/৮ রুম এফসিএন-১৯২৩৫ তে থাকতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102