ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সুরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নছা মুজিবসহ ১৯৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
প‌রে প্রেসি‌ডিয়াম সদস‌্য মুহাম্মদ ফারুক খান এম‌পির নেতৃ‌ত্বে কেন্দ্রীয় আওয়ামী লী‌গের প‌ক্ষে শ্রদ্ধা জানা‌নো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শাজাহান খান এম‌পি, আ ফ ম বাহাউদ্দিন না‌সিম, মির্জা আজম এম‌পি, এস এম কামাল হো‌সেন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান।
পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102