ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসি-নেইমারদের ছাড়াই চার গোল পিএসজির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৯ বার পঠিত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ফরাসি জায়ান্ট ক্লাবটিতে যোগ দেয়ার পর শরিবার রাতে প্রথম মাঠে নামে পিএসজি। কিন্তু নতুন ক্লাবের হয়ে এই ম্যাচ খেলা হয়নি ফুটবল জাদুগরের। সেই সঙ্গে খেলেননি নেইমারও। দলের অন্যতম সেরা দুই তারকাকে ছাড়াই স্ট্রসবার্গের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে পিএসজি।

এদিন ম্যাচে পিএসজির হয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি, পাবলো সারাবিয়া এবং ইউলিয়ান ড্রক্সলার। এদিকে স্ট্রসবার্গের হয়ে একটি করে গোল করেন কেভিন গামেইরো এবং লুদোভিক আজোক।

প্যারিসের পাক দি ফ্রাঁসে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গতিময় ফুটবল খেলতে থাকে পিএসজি। এমবাপ্পে-ইকার্দিদের গতির কাছে পাত্তাই পায়নি স্ট্রসবার্গ। আর তাতেই একের পর এক সফলতা আসতে থাকে। ম্যাচের তৃতীয় তৃতীয় মিনিটেই ডিফেন্ডার আবদু দিয়ালোর অনেক দূর থেকে ডি-বক্সে বাড়ানো ক্রসে লাফিয়ে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ইকার্দি।

এরপর ২৫তম মিনিটে এমবাপ্পের জোরালো শট ঠেকাতে মাথা বাড়িয়েছিলেন আজোক। উল্টো বল তার মাথায় লেগে দিক পাল্টে চলে যায় জালে। আর প্রথমার্ধে ড্রক্সলারের গোলে ব্যবধান তিনগুণ করে পিএসজি।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠা স্ট্রসবার্গ দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই গোলের দেখা পায়। হেড থেকে গোল করে দলের হয়ে ব্যবধান কমান গামেইরো। আর এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে স্কোরলাইন ৩-২ করে ম্যাচ জমিয়ে তোলেন আজোক।

তবে ৮১তম মিনিটে ডিফেন্ডার আলেকসান্দ জিকু পেছন থেকে ইকার্দিকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখলে আর কোনো চমক দেখাতে পারেনি স্ট্রসবার্গ। উল্টো আরেকটি গোল খেয়ে ৪-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে দলটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102