ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগানিস্তানে ‘অন্তর্বর্তী সরকার’র দায়িত্ব পেতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জালালি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জালালি

আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবান ও প্রেসিডেন্ট আশরাফ গানির সরকারের মধ্যে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের’ আলোচনা চলছে। আর এ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালি দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন উঠেছে। খবর দ্য স্ট্রেইট টাইমসের।

তবে জালালির নিয়োগের ব্যাপারে তালেবান কী সিদ্ধান্ত নেবে সেটাই দেখার বিষয়। যদি ‘অন্তর্বর্তী সরকার’র প্রধান পদে এখন পর্যন্ত জালালিই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি বলে ধারণা বিভিন্ন মহলের।

আলী আহমদ জালালি জন্মসূত্রে আফগান হলেও মার্কিন শিক্ষাবিদ হিসাবেই তিনি পরিচিত। কাবুলে জন্ম নেয়া এই কূটনীতিক ১৯৮৭ সাল থেকে মার্কিন নাগরিক, থাকেন মেরিল্যান্ডে।

তার আগে তিনি ছিলেন আফগান সেনাবাহিনীর কর্নেল। সোভিয়েত আক্রমণের সময় পেশোয়ারে আফগান প্রতিরোধ সদর দপ্তরের শীর্ষ উপদেষ্টা হিসেবেও কাজ করেছিলেন জালালি।

তালেবানের পতনের পর ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন জালালি। জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102