ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে সেপটিক ট্যাংকে প্রাণ গেল বাবা-ছেলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সিংহঝুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের গিরিন দাসের ছেলে মধু দাস (৫৫) ও তার ছেলে সাগর দাস (২৭)।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসেন শ্রমিক মধু দাস। ট্যাংকে নামার পর তার আর কোনো সাড়া না পাওয়ায় তার ছেলে সাগর দাসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে সাগর দাসও এসে সেপটিক ট্যাংকে নেমে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর তারও আর কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে যশোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102