ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (১৫ আগস্ট) দিবাগত রাতে ভুলতা এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারচালক আলমগীর হোসেন (৪০) এবং প্রাইভেটকারযাত্রী চাঁদপুরে আজাদ হোসেন (২৯) ও রফিকুল ইসলাম (৩৪)। প্রাইভেটকারের আরেক যাত্রী আব্দুস সোবহান নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কাঞ্চনমুখী ছিল প্রাইভেটকারটি। রাত ১টার দিকে ভুলতা থেকে ঢাকামুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল বলেন, নিহত তিনজনই পুরুষ। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একজন আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102