ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন; বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলিমার জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত
জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতার জয়

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এবার ধনকুবের এবং বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলিমা জয় পেয়েছেন। নির্বাচনে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট এডগার লুঙ্গু। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। নির্বাচনে ১৫৬টি আসনের বিপরীতে হিচিলিমা দুই কোটি ৮ লাখ ১০ হাজার ৭৫৭ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। অন্যদিকে, এডগার লুঙ্গু পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৪ হাজার ২০১ ভোট। লুঙ্গু দ্বিতীয়বারের মত পাঁচ বছরের মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবার। ৬৪ বছর বয়সী লুঙ্গু, ২০১৫ সাল থেকে ক্ষমতায় আছেন।

রাজনীতিতে আসার আগে হিচিলিমা একটি অ্যাকাউন্টিং ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবারের ভোটে জাম্বিয়ার বৃহত্তম বিরোধী দল ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউপিএনডি) ব্যানারে হিচিলিমা ১০টি বিরোধী দলেরও সমর্থন পান।

এদিকে, নির্বাচনের ফলাফল জানার পর রাস্তায় মিছিল বের করেন হিচিলিমার সমর্থকরা।

বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি জাম্বিয়া। দেশটির বেশিরভাগ তরুণ ভোটারদের ভোট পেয়েছেন হিচিলিমা। এবার দেশটির অর্থনীতির ভাগ্যের চাকা নির্ভর করছে এই ধনিক ব্যবসায়ীর ওপর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102