ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৫ বার পঠিত

গত কয়েক মাসের তুলনায় নোয়াখালীতে কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় একজন ও কোভিড ডেডিকেটেড হাসপাতালে একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০০ জন।

এ সময়ে পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ১২ শতাংশ। এটি কয়েক মাস ধরে ৩০ শতাংশের বেশি ছিল।

সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

ডা. নিরুপম দাশ জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। এ পর্যন্ত ৪০ জন নারী ও ২৫ জন পুরুষসহ মোট ৬৫ জন রোগী চিকিৎসাধীন।তবে এদের ১২ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, গত একদিনে জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০০টি নমুনা পজিটিভ এসেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৮৬৮ জনে। এ পর্যন্ত মারা গেছেন ২১৪ আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫২০ জন। এ ছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন ৪ হাজার ১৩৪ জন।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, উপজেলাপর্যায়ে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, সভা ও লককডাউনের কারণে জেলায় করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। এ ছাড়া করোনা ভ্যাকসিন নিতে জেলার মানুষের আগ্রহ অনেক বেড়েছে। প্রতিটি উপজেলাপর্যায়ে মানুষ টিকা নিচ্ছেন। টিকা নেওয়ার সংখ্যা যত বাড়বে, করোনা সংক্রমণ তত কমতে থাকবে। ১৫ আগস্ট পর্যন্ত জেলায় টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ। তাদের মধ্যে প্রায় ৭৫ হাজার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102