ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা ও উপসর্গ নিয়ে ২৮ জেলায় ৯১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

মহামারি করোনাভাইরাস ও এই ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের ২৮ জেলায় ৯১ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে ২২ জন মারা গেছেন। এদের মধ্যে চাঁদপুরের ৮, চট্টগ্রামের ৭, কুমিল্লার ৪ এবং ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারের ৩ জন রয়েছেন। রাজশাহী বিভাগে করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর ৪, নাটোরের ৪, বগুড়ায় ২ এবং নওগাঁ ও পাবনায় একজন করে রয়েছেন।

এদিকে, খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনার ৬, কুষ্টিয়ার ৬, মেহেরপুরে ৩, যশোরে ২ এবং চুয়াডাঙ্গার একজন রয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১৩ জন।

এদের মধ্যে ময়মনসিংহের ৮, নেত্রকোনার ৩ ও জামালপুরের ২ জন। সিলেট বিভাগে করোনায় মারা গেছে ৫ জন। এদের মধ্যে সিলেটের ৪ এবং মৌলভীবাজারের একজন।

বরিশাল বিভাগে মারা যাওয়া ৮ জনের মধ্যে ভোলার ৪ ও বরিশালের ৪ জন। এদিকে রংপুর বিভাগে করোনায় মারা গেছে ৭জন। এদের মধ্যে দিনাজপুরে ৩, ঠাকুরগাঁওয়ে ২, রংপুর ও কুড়িগ্রামে একজন করে। এছাড়া এই করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ৬ এবং টাঙ্গাইলে ২ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102