ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আহ্বান জাতিসংঘের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

আফগানিস্তানের মানুষকে আশ্রয় দিতে এবং পরিত্যাক্ত ঘোষণা না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এক টুইট বার্তায় এই আহ্বান জানান তিনি।

টুইট বার্তায় গুতেরেস আফগান শরণার্থীদের গ্রহণের পাশাপাশি তাদেরকে ফিরিয়ে দেওয়া থেকে বিরত থাকতে সকল দেশের প্রতি অনুরোধ জানান। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, যুদ্ধের কারণে চলতি বছর প্রায় ৪ লাখ আফগান নাগরিক আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

কিছু দেশ অবশ্য ইতোমধ্যে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছে। নারীসহ ঝুঁকিতে রয়েছেন এমন ২০ হাজার আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে কানাডা।

এছাড়া বেশ কয়েকটি ন্যাটো জোটভুক্ত দেশও জানিয়েছে যে, বিদ্যমান পরিস্থিতিতে তারা আরও শরণার্থীকে স্বাগত জানাবে এবং ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া আপাতত বন্ধ রাখবে।

এদিকে বিশেষ অভিবাসন ভিসার মাধ্যমে প্রায় ১২০০ আফগানকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া আরও সাড়ে ৩ হাজারের বেশি মানুষকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। আফগান দোভাষীসহ মার্কিন বাহিনীর সহায়তাকারীদেরকেই মূলত প্রাধান্য দিচ্ছে দেশটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102