ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চার গাড়ি ও হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালান আশরাফ গনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

রোববার তালেবানের কাছে কাবুলের চূড়ান্ত পতনের পর আফগানিস্তান থেকে পালিয়ে যান দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে পালানোর সময় চার গাড়ি ও হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ সঙ্গে নিয়েছিলেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর প্রকাশ করেছে বলে সোমবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে জানায় আল-জাজিরা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে স্থান সংকুলান না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট।

রুশ বার্তা সংস্থা রিয়া এজেন্সিও একই তথ্য দিয়েছে। রুশ দূতাবাসের একজন মুখপাত্র নিকিতা ইসচেঙ্কো’কে উদ্ধৃত করে রিয়া এজেন্সি জানায়, ‘তিনি চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ নিয়ে গেছেন। হেলিকপ্টারেও টাকাভর্তি একটি বড় ব্যাগ নিতে চেয়েছিলেন, কিন্তু জায়গা সঙ্কটের কারণে পারেননি। এমনকি কিছু অর্থ বিমানবন্দরের টারম্যাকেও ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল’।

ইসচেঙ্কো তাঁর মন্তব্যের বিষয়টি বার্তাসংস্থা রয়টার্সকেও নিশ্চিত করেন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্যসূত্র হিসেবে উল্লেখ করেন। তবে রয়টার্স জানিয়েছে, এ তথ্যের সত্যতা সম্পর্কে তারা এখনও নিশ্চিত হতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102