ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে জেলায় করোনা এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিন জন এবং একজন উপসর্গে মারা গেছেন।

আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানানা, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৩ জনের করোনা ধরা পড়ে। আজ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ১৬ শতাংশে। এছাড়াও আরও চারজন মারা গেছেন। তারা সবাই জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরও ১৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও বর্তমানে হাসপাতালে ১৯২ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ২ হাজার ২১৮ জন।

প্রসঙ্গত, কুষ্টিয়ায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৬৮২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102