বগুড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাস্থানগড় মাজারের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।
ওসি রেজা বলেন, উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তার পড়নে লুঙ্গি ও গেঞ্জি ছিল। কাঁদাযুক্ত শরীর দেখে মনে হয়েছে তিনি মাটিতে গড়াগড়ি খেয়েছেন। তবে প্রাথমিক অবস্থায় তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃতুর সঠিক কারণ জানা যাবে। অজ্ঞাত যুবকের লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।