ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

তালেবান আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রেক্ষিতে ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১৭ আগস্ট) দেশটির সরকার এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তালেবান রাষ্ট্র ক্ষমতা দখল করার পর আফগান নাগরিকদের মধ্যে আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক পড়েছে। নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তার আশায় দেশ ছাড়তে চাচ্ছেন তারা। এর আগে কানাডা ও উগান্ডা ২০ হাজার করে আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা জানায়।

বিবিসি জানিয়েছে, আগামী কয়েক বছরে ২০ হাজার আফগান শরণার্থীকে যুক্তরাজ্যে নেওয়া হবে এবং সেখানে তাদের বসবাসের অনুমতি দেওয়া হবে। প্রথম বছর এই সুযোগ পাবেন ৫ হাজার আফগান নাগরিক। তবে এক্ষেত্রে নারী, কিশোরীসহ ঝুঁকিতে থাকা নাগরিকরা অগ্রাধিকার পাবেন।

এদিকে আফগান শরণার্থীদের উদ্ধারে অন্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। দেশটির গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফে এক লেখায় তিনি বলেছেন, (আফগান শরণার্থীদের ব্যাপারে) আমরা একা কিছুই করতে পারবো না।

এছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। তালেবান শাসনেরে অধীনে সবচেয়ে ঝুঁকিতে থাকা আফগান নাগরিকরাই নতুন এই পুনর্বাসন প্রকল্পের কেন্দ্রে থাকবেন।

এদিকে কাবুলের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বরিস জনসন কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট।

এদিকে ২ হাজার আফগান শরণার্থীকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছে উগান্ডা। যুক্তরাষ্ট্রের অনুরোধে এই শরণার্থীদের আশ্রয় দিতে উগান্ডা রাজি হয়েছে বলে মঙ্গলবার খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংঘাত থেকে পালিয়ে আসা লোকজনকে আশ্রয় দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে পূর্ব আফ্রিকার এই দেশটির। বর্তমানে দক্ষিণ সুদান থেকে পালিয়ে আসা প্রায় ১৪ লাখ শরণার্থী উগান্ডায় রয়েছে।

এছাড়া তালেবানদের প্রতিহিংসার হাত থেকে রক্ষা করার জন্য নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকসহ ঝুঁকিতে থাকা ২০ হাজারের বেশি আফগানকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো।

গত শুক্রবার তিনি সংবাদ সম্মেলনে বলেন, কানাডা সরকারের জন্য কাজ করা হাজার হাজার আফগান, যেমন দোভাষী, দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারকে কানাডায় আশ্রয় দিতে এর আগে নেওয়া উদ্যোগের পাশাপাশি এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102