আফগানিস্তানের ক্ষমতা দখলের পর, মঙ্গলবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে তালেবান। যেখানে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, শান্তিপূর্ণ কাবুল প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ তালেবানরা।
তিনি আরও বলেন, শরিয়া আইনের অধীনে নারীর অধিকার রক্ষায় কাজ করবে তার গোষ্ঠী। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হলে জাবিউল্লাহ জানায়, সাংস্কৃতিক কাঠামো মেনে স্বাধীনভাবে কাজ করতে পারবে গণমাধ্যমগুলো। তবে ইসলামী মূল্যবোধে আঘাত হানে, এমন কিছুই প্রচার করা যাবে না।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, দৃষ্টিভঙ্গির বিচারে ২০ বছর আগের তুলনায় তালেবান এখন অনেক বেশি পরিপক্ক।
এদিকে তালেবান ক্ষমতা দখলের পর, মঙ্গলবার ২০ হাজার আফগান শরনার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। প্রথম ধাপে এই সুযোগ পাবে ৫ হাজার আফগান শরনার্থী।