ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালুকায় নৌকাডুবিতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় খিরু নদীতে নৌকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় নিখোঁজ দু’জনের মধ্যে তানভীর (৩০) নামের ডেকোরেটর কর্মীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মাহমুদুল হাসান জানান, তানভীর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ চিকিৎসক ডা. অমিত রায়ের সন্ধান পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজৈর ইউনিয়নের উরাহাটি গ্রামের ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, মঙ্গলবার সকালে প্রায় ২০ জনের একটি চিকিৎসক টিম নৌকা ভ্রমণের জন্য বের হয়। পিকনিক শেষে ফেরার পথে একটি বালুর ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ও সাঁতারে অন্যরা পাড়ে উঠতে পারলেও ডা. অমিত রায় ও তানভীর নামের এক যুবক নিখোঁজ হন। এ সময় আহত হন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদি হান্নান ও মেডিক্যাল অফিসার ডা. হাসিন। পরে গুরুতর আহত অবস্থায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, উদ্ধার অভিযান চলমান আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102