সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংঙ্কলরি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। বুধবার পৌনে ১টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের মাওলানা আব্দুল খালেক (৬০) একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাবু মিয়ার ছেলে আলামিন হোসেন (১৪)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান আলী জানান, উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার সাথে একটি ট্যাংঙ্কলড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই সিএনজি যাত্রী মারা যায়। এ সময় আহত হন ৫ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।