ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে মো. মাহেল চৌধুরী (৩০), দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩) ও ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬)।

স্থানীয়রা জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন গাড়ির ভেতর থেকে ৭ জনকে উদ্ধার করেন। এর মধ্যে ঘটনাস্থলে একজন
ও সিলেট নেয়ার পথে আরও দুইজন মারা যান।

জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102